২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে অগ্নিকাণ্ডে ৪০ বসতঘর ভস্মীভূত

দিনাজপুরের খানসামায় আগুন লেগে ৪০টি বসতঘর পুড়ে গেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 06:05 PM

Updated : 20 Aug 2022, 12:26 PM

বুধবার দুপুরে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের বাসুলি গ্রামে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নেভায় বলে ইউপি চেয়ারম্যান মকসেদুল গনি শাহ জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ২টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে একটি বাড়িতে আগুন লাগে। পরে তা আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে।

“আগুনে ৪০টি ঘরের ধান-চাল, আসবাবপত্রসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।”