২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা প্রত্যাহার না হলে পরিবহন ধর্মঘট সিলেটে

শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না করলে শুক্রবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোঘণা দিয়েছে জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 01:33 PM

Updated : 12 Apr 2022, 01:50 AM

বুধবার দুপুরে নগরীর কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে এক শ্রমিক সমাবেশে এ ঘোষণা দেন জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি জমির আহমদ।

সোমবার বিকালে দক্ষিণ সুরমার একটি ফিলিং স্টেশনে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা থানার ওসি আতাউর রহমান বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকসহ ৩০/৪০ শ্রমিকের বিরুদ্ধে একটি মামলা করেছেন সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কসশপ ওনার্স এসোসিয়েশনের নেতারা।

এই মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে পরিবহন মালিক-শ্রমিক নেতা জমির বলেন, “মামলা প্রত্যাহার না হলে শুক্রবার সকাল ৬টা থেকে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হবে।”

সিএনজি স্টেশনে হামলার ঘটনায় পরিবহন শ্রমিক ও নেতাদের বিরুদ্ধে মামলা নেওয়ার দাবিতে মঙ্গলবার জেলায় ধর্মঘট পালন করে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কসশপ ওনার্স এসোসিয়েশন।

রাতে প্রশাসনের সাথে বৈঠকের পর মামলা নেওয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নেয় তারা।

পুরনো খবর:

সিলেটে ফিলিং স্টেশনে ধর্মঘট প্রত্যাহার
সিলেটে ফিলিং স্টেশনে ধর্মঘট