২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে পুকুরে দুইজনের গুলিবিদ্ধ লাশ

যশোর সদরে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 10:29 AM

Updated : 12 Apr 2022, 01:50 AM

বুধবার সকালে উপজেলার জোড়াদহ গ্রামের একটি পুকুরে তাদের লাশ পাওয়া যায় বলে কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান।

লাশ দুটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

ওসি ইলিয়াস বলেন, সকাল ৮টার দিকে পুকুরে দুটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

নিহতদের শরীরের একাধিক স্থানে গুলির চিহ্ন রয়েছে। অন্য কোথাও তাদের গুলি করে হত্যার পর পুকুরে ফেলে দেওয়া হয়েছে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।