২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিং স্টেশনে ধর্মঘট: সিলেটে মহাসড়ক অবরোধ 

সিলেটে ফিলিং স্টেশনে ধর্মঘটের মধ্যে সিএনজির দেওয়ার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছে সিএনজি চালিত অটোরিকশার চালকরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 10:47 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

মঙ্গলবার রাত ৮ টা থেকে চণ্ডীপুল এলাকায় শুরু হওয়া এই অবরোধের ফলে ঢাকা-সিলেট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ হয়ে দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। 

দক্ষিণ সুরমা থানার ওসি আতাউর রহমান জানান,পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করছে।

সোমবার বিকেলে দক্ষিণ সুরমায় একটি সিএনজি ফিলিং স্টেশনে ভাংচুর ও লুটপাটের অভিযোগে বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনে মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কসশপ ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে দেড় শতাধিক পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে জ্বালানি বিক্রি বন্ধ রয়েছে।

এদিকে পেট্রোল ও সিএনজি ফিলিং স্টেশনের ধর্মঘট ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার না করলে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটে যাওয়ার হুমকিও দিয়েছে সিলেটের পরিবহণ শ্রমিকরা।