২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাস-অটোর সংঘর্ষে নিহত ৩

কুমিল্লার মনোহরগঞ্জে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 11:30 AM

Updated : 12 Apr 2022, 01:50 AM

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার হাতিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট লুৎফুর রহমান জানান।

নিহতরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিদপুর গ্রামের আবুল কাসেমের ছেলে সিএনজি চালক আবুল কালাম (৪০), কাবিলপুর গ্রামের আব্দুল জাব্বারের স্ত্রী নূরজাহান বেগম (৫৫) ও তোফায়েল আহম্মেদের স্ত্রী আলেয়া বেগম (৪০)।

আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের একজন হলেন সেনবাগের আবুল কালামের ছেলে তোফায়েল আহম্মেদ। আরেকজনের নাম জানা যায়নি।  

সার্জেন্ট লুৎফুর বলেন, সকালে হাতিমারার ভুঁইয়া বাড়ির সামনে নোয়াখালীগামী একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত হয়।এলাকাবাসী আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি ও লাশ লালমাই হাইওয়ে ফাঁড়িতে রয়েছে বলে জানান তিনি।