২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৭ ‘ডাকাত’ আটক

সিলেটে সাত ‘ডাকাতকে’ আটক করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 05:04 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

সোমবার ভোর রাতে মহানগরীর শাহপরান থানার কল্লোগ্রাম থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আটককৃতরা হলেন হবিগঞ্জের লাখাই উপজেলার শালদীঘি গ্রামের বাবুল (২০), সুনাম মিয়া (২৮), একই জেলার সদর উপজেলার রামনগর গ্রামের আব্বাস আলী (৩৫), দরিয়াপুর গ্রামের কুদরত আলী (৩৫), সুনামগঞ্জ সদর থানার গুদিগঞ্জ গ্রামের মো. শাহ আলম (২১), সিলেট সদর উপজেলার শাহপরান থানার ইসলামপুর কলোনীর খায়রুল (৩৭) ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিপুর পশ্চিমকান্দা গ্রামের শাহ আলম (২০)।

শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সি বলেন, কল্লোগ্রামে একটি বাড়িতে ডাকাতি শেষে ফেরার পথে তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, লুণ্ঠিত মালামাল ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান ওসি।