২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ‘ছুঁড়ে মেরে’ শিশু হত্যার অভিযোগ

কক্সবাজার সদরে ‘পাখি ধরার ফাঁদ নষ্ট করায়’ এক শিশুকে ছুঁড়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 04:11 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয় বলে কক্সবাজার সদর ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. মিনহাজ মাহমুদ ভূঁইয়া জানান।

নিহত রাজিয়া বেগম (৮) ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা এলাকার ছৈয়দ আলমের মেয়ে।

রাজিয়ার পরিবারের বরাত দিয়ে এসআই জানান, রোববার বিকালে বাড়ির সামনে খেলার সময় প্রতিবেশী মোহাম্মদ আরিফের পাখি ধরার ফাঁদ নষ্ট করে ফেলে রাজিয়া। এতে আরিফ রেগে গিয়ে রাজিয়ার পা ধরে ছুঁড়ে ফেললে সে সঙজ্ঞা হারায়।

“স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে ঈদগাঁও স্টেশনের একটি হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।”

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে এক ঘণ্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে বলে জানান এসআই।