২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট পিটুনিতে ‘ডাকাত’ নিহত

সিলেটে ডাকাত সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে জনতা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 02:41 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

সোমবার ভোর রাতে সদর উপজেলার জালালাবাদ থানার জাঙ্গাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত  জয়নাল আহমদ (৩৮) হাটখোলা এলাকার আলতা মিয়ার ছেলে।

জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, ভোর রাতে জাঙ্গাইল এলাকার একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েন জয়নাল।

“এ সময় জনতার পিটুনিতে গুরুতর আহত হন তিনি।”

খবর পেয়ে পুলিশ জয়নালকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি আখতার।