২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশ এজেন্টকে কুপিয়ে ৩০ লাখ টাকা ছিনতাই

নেত্রকোণা সদরে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে জখম করে ৩০ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে কয়েকজন যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 10:28 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

রোববার টেংরাবাজারে এ ঘটনা ঘটে বলে জানান নেত্রকোণা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুর আলম।

আহত আব্দুল হান্নানকে (৪২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শাহীনুর আলম জানান, বিকাল ৩টার দিকে হান্নান ব্র্যাক ব্যাংক থেকে ৩০ লাখ ৫০ হাজার টাকা তুলে নিয়ে যাচ্ছিলেন।

“টেংরা বাজার এলাকায় পৌঁছলে বেলা সাড়ে ৪টার দিকে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে জখম করে টাকা নিয়ে যায়।”

তিনি আরও বলেন, হান্নানকে উদ্ধার করে প্রথমে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আব্দুল হান্নানের বাড়ি নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।