২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে ছুরি মেরে হত্যা

ঢাকার আশুলিয়ায় এক গৃহবধূকে ছুরি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 04:06 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

রোববার দুপুরে আশুলিয়ার খেজুরবাগান এলাকার সোহেল রানার বাড়ির ভাড়া দেওয়া একটি কক্ষ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে জানান আশুলিয়া থানার এসআই একরামুল হক।

নিহত রিনা আক্তার (২৬) নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বাড়টি এলাকার ফজুল মিয়ার মেয়ে।

এ ঘটনার পর পালিয়ে গেছে তার স্বামী মিজানুর রহমান। সাভারের এএনজেল টেক্সটাইল লিমিটেডে গাড়ি চালানোর কাজ করেন মিজানুর।

এসআই একরামুল বলেন, সকালে মিজানুর বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় বাড়ির নিরাপত্তা কর্মী আইয়ূব আলীর সঙ্গে অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা বলে। এতে নিরাপত্তা কর্মীর সন্দেহ হলে তিনি বাসার ভেতরে গিয়ে ওই গৃহবধূকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

“পরে বাড়ির মালিক সোহেল রানাকে বিষয়টি জানালে তিনি পুলিশে খবর দেন।”

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পারিবারিক কলহের জের ধরে মিজানুর স্ত্রীর গলায় ছুরিকাঘাত করে খুন করার পর পালিয়ে গেছে ধারণা করছেন এসআই একরামুল।