২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ভাংচুর

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মাগুরার শ্রীপুর উপজেলায় দুই সাধারণ সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2016, 04:07 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

শনিবার উপজেলার গয়েসপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী সাহেব আলী ও হাবিবুর রহমান দলুর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম।

এ ঘটনায় পুলিশ বাহারুল ইসলাম নামে একজনকে আটক করেছে।

ঘটনাস্থল থেকে পুলিশ কর্মকর্তা তারিকুল বলেন, সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘর ভাংচুরও হয়েছে।তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ওই ওয়ার্ডের বাসিন্দা শহিদুল বলেন, সাহেব আলী ও হাবিবুর রহমান দলুর সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন উত্তেজনা চলছিল। সকালে সাহেব আলীর সমর্থকেরা গণসংযোগে বের হলে হাবিবুরের সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়।

“এ সময় একটি টি দোকান ও ছয়টি বাড়িঘরে ভাংচুর করে দুই পক্ষ।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।