২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৩৫শ কেজি জাটকা উদ্ধার

চাঁদপুরে মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৩ হাজার ৫০০ কেজি জাটকা উদ্ধার করেছে নৌ-পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2016, 09:51 AM

Updated : 20 Aug 2022, 12:24 PM

শুক্রবার রাতে বরিশাল থেকে ঢাকাগামী এমভি ‘কর্ণফুলী-১’ লঞ্চে এ অভিযান চালানো হয় বলে চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল ইসলাম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে যাত্রীবাহী ওই লঞ্চে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

শনিবার সকালে উদ্ধারকৃত জাটকাগুলো অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয় বলে জানান তিনি।

ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের মতলবের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সকল ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।