২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হলো ৪ দিনের বৈসাবি

খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে চার দিনব্যাপী ঐতিহ্যবাহী বৈসু-সাংগ্রাই-বিজু (বৈসাবি) উৎসব শুরু হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2016, 01:25 AM

Updated : 20 Aug 2022, 12:24 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বৈসাবি উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্ধোধন শেষে ইনস্টিটিউট প্রাঙ্গণে এক আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণচন্দ্র চাকমা, জেলা প্রশাসক মুহম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো. মজিদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এবার বৈসাবি মেলায় ১৫টি স্টল বসানো হয়েছে। সেখানে ঐতিহ্যবাহী বেইন বুনন, পাজন রান্না, পানি খেলাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।