ঢাকার সাভারের আশুলিয়ার জিরানি বাসস্ট্যান্ড থেকে আমতলা মোড় পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সড়ক খানা-খন্দ আর গর্তে বেহাল।
সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা বৃহস্পতিবার দুপুরে জিরানীর গোহাইলবাড়ী এলাকার আলহাজ আব্দুল মান্নান ডিগ্রি কলেজের সামনে।