২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেছন থেকে ধাক্কা, এক ট্রাকের চালক নিহত

রাজবাড়ীর পাংশায় থেমে থাকা ট্রাকে পেছন থেকে আরেক ট্রাকের ধাক্কায় এক চালক নিহত হয়েছেন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 04:44 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

বৃহস্পতিবার উপজেলার পাইকপাড়ায় দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের এ দুর্ঘটনা ঘটে বলে জানান রাজবাড়ীর গান্ধিমারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর শাহাদত হোসেন।

নিহত আব্দুল আলিমের (৪২) বাড়ি বগুড়ার নিসিন্দিয়া পূর্ব খাপাড়া গ্রামে।

ইন্সপেক্টর শাহাদত বলেন, পটুয়াখালী থেকে বগুড়াগামী ট্রাকটি পাইকাড়ায় দাঁড়িয়ে ট্যাংকে তেল নিচ্ছিল। এ সময় পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই আব্দুল আলিম নিহত হন।

পুলিশ দুটি ট্রাক আটক করেছে।