২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ

দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 06:39 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

বুধবার বিকালে উপজেলার চকশুলবন শালবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান বিরামপুর থানার এসআই শাহ আলম।

নিহত আব্দুর রউফ (৪০) উপজেলার জোতবানী ইউনিয়নের চকশুলবান গ্রামের আকবর আলীর ছেলে। তিনি পানের ব্যবসা করতেন। 

এসআই শাহ আলম বলেন, মঙ্গলবার বিকেলে কেটরা বাজারে গিয়ে আর বাড়ি ফেরেননি রউফ। বুধবার দুপুরে স্থানীয়রা শালবাগানে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে লাশ দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এসআই শাহ আলম।