জমির বিরোধে চাচাত ভাইকে খুন
জমির বিরোধে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় চাচাত ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
বুধবার উপজেলার বিন্দুরচর গ্রামে এ ঘটনা ঘটে বলে উলিপুর থানার ওসি এসকে সাঈদ জানান।
নিহত নুর জামাল (৩২) ওই গ্রামের বাবর আলীর ছেলে।
ওসি সাঈদ বলেন, চাচাত ভাই আব্দুল কুদ্দুসের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল নুর জামালের। ওই জমিতে তিনি বোরো ধান লাগায়।
“বুধবার সকালে কুদ্দুস ও তার লোকজন জমির ধান কাটতে গেলে বাঁধা দেন তিনি। এক পর্যায়ে সংঘর্ষ বাঁধলে কুদ্দুসের লোকজন বাড়িতে ঢুকে নুর জামালকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।”
