২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ভারতীয় নাগরিকের মৃত্যু

যশোরে সোনা চোরাচালান মামলায় সাজাপ্রাপ্ত এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 10:12 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

মঙ্গলবার বেলা ১১টায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জেলা কেন্দ্রীয় কারাগারের সুপার শাহজাহান আহমেদ জানান।

মৃত বিজয় কুমার ভারতের নাগপুর সদরের শান্তিনগর কলোনি এলাকার চাঁদলাল বাজাজের ছেলে। তিনি সোনা চোরাচালান মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।

কারাগার সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে বিজয় কুমার অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

“সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।”