২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিতে মুক্তিযোদ্ধা নিহত: মামলায় গ্রেপ্তার ২

গাজীপুরে ডাকাতের গুলিতে এক মুক্তিযোদ্ধা নিহতের মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 12:08 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

জয়দেবপুর থানার ওসি খন্দকার মো. রেজাউল হাসান রেজা মঙ্গলবার এ কথা জানান।

গ্রেপ্তাররা হলেন প্রদীপ মন্ডল (২৭) ও মঞ্জুর আলম (২৫)।

পুলিশের ভাষ্য, রোববার গভীর রাতে গাজীপুর সিটি করপোরেশনের সালনা কাথোরা মৈশানবাড়ি এলাকার একটি বাড়িতে ডাকাতের গুলিতে মুক্তিযোদ্ধা পরশ চন্দ্র ঘোষ নিহত হন।

এ সময় ডাকাতরা মুক্তিযোদ্ধার ভাই নরেশ, তার দুই ছেলে বিধান কৃষ্ণ ঘোষ ও মৃণাল চন্দ্র ঘোষকে কুপিয়ে জখম করে। পরে ঘরে থাকা সোনার গয়না ও মালামাল লুট করে।

ওসি রেজাউল বলেন, গ্রেপ্তার ওই দুইজনের নামোল্লেখ ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে নিহতের ছেলে গৌতম চন্দ্র ঘোষ সোমবার রাতে একটি হত্যা মামলা করেছেন।

এছাড়া মো. হীরা (২৪) নামের আরেক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান তিনি।

গৌতম চন্দ্র ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকদিন আগে বাড়ির পাশের একটি রাস্তায় গাড়ি চালানোকে কেন্দ্র স্থানীয় যুবক প্রদীপের সঙ্গে আমার বিবাদ হয়। 

“ওই সময় প্রদীপ আমাকে গালাগাল দেয় এবং মেরে ফেলার হুমকি দেয়। এর দুইদিন পরই আমার বাবা খুন হওয়ায় আমার ধারণা সেই বাবাকে খুন করেছে।”

পুরনো খবর:

গাজীপুরে ডাকাতের গুলিতে মুক্তিযোদ্ধা নিহত