২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জে একটি কারখানায় অভিযান চালিয়ে ৩০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 08:09 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

সোমবার শহরের নয়াগাঁও মধ্য পাড়ার মানিক এন্টাপ্রাইজের তাসফিয়া ফিশিং নেট কারখানায় অভিযান চালিয়ে এ জাল উদ্ধার করা হয় বলে জানান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আনাম সিদ্দিকি।

এ সময় কারেন্ট জাল উৎপাদনের দায়ে কারখানাটির মালিক মো. মানিক মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় কারখানাটিতে অভিযান চালিয়ে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

“পরে জব্দ করা জাল ধলেশ্বরীর তীরে পুড়িয়ে নষ্ট করা হয়।”