২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদের যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজিপুরে শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 06:13 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

সোমবার বিকেলে কাজিপুর থানার উপ-পরিদর্শক বদরুদ্দোজা জিমেল জানান, রোববার রাতে ওই শিক্ষককে মাদ্রাসা থেকে গ্রেপ্তারের পর থানায় রাখা হয়েছে।

গ্রেপ্তারককৃত আবুল কালাম আজাদ (৩৭) সোনামুখি ইউনিয়নের দক্ষিণ পাইকপাড়ার রিয়াজুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসার মৌলভী শিক্ষক এবং চালিতাডাঙ্গা ইউনিয়নের হাটশিরা গ্রামের মৃত মজিবুর রহমান আকন্দের ছেলে।

তিনি জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে চারজন শিক্ষার্থী অভিযোগ করেছে।