২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে মনোনয়নের বিরোধে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

ঝিনাইদহ সদরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 01:45 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

সোমবার সকালে উপজেলার দোগাছি ইউনিয়নের তালতলা হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান।

গুলিবিদ্ধ মফিজ উদ্দিন (৪৫) ছাড়া তাৎক্ষণিকভাবে আহত অন্যদের নাম জানায়নি পুলিশ। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওসি হাফিজুর বলেন, দোগাছি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ফয়েজ উল্লাহ ফয়েজ আওয়ামী লীগের সর্মথক। চেয়ারম্যান পদে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে পাননি; পেয়েছেন ইসাহক আলী।

“এর জেরে উভয়পক্ষের প্রায় দেড় হাজার লোক দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ থামাতে পুলিশ শটগানের গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হন।”

ঘটনাস্থল ও এর আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে বলে জানান তিনি।

আগামী ৭ মে এই ইউনিয়নে ভোটগ্রহণ হবে।