ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পোশাক কর্মীকে ধর্ষণের অভিযোগে আশুলিয়ায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটক পারভেজ আহম্মেদ ওরফে লায়ন পারভেজ ধামরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক।
রোববার রাতে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লা থেকে তাকে আটক করা হয় বলে সাভার মডেল থানার এসআই শাহীন মোল্লা জানান।
তিনি বলেন, কয়েক মাসে আশুলিয়ার পোশাক কারখানার ওই নারীর সঙ্গে পারভেজের পরিচয় হয়।
“ গত ২২ মার্চ ওই নারীকে বিয়ে করার কথা বলে ব্যাংক কলোনীর একটি বাসায় নিয়ে যায় পারভেজ ও তার বন্ধু রাব্বী। তাকে সেখানে কয়েকদিন আটকে রেখে রাব্বী ধর্ষণ করে তারা।”
রোববার সকালে ওই নারী সাভার মডেল থানায় একটি মামলা করলে পারভেজকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসআই শাহীন।
