মানিকগঞ্জে পিস্তলসহ দুই যুবক আটক
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা থেকে একটি বিদেশি পিস্তলসহ দুই যুবককে আটক করেছে র্যাব।
রোববার বিকেলে উপজেলার ভূমদক্ষিণ বাজার থেকে তাদেরকে আটক করা হয়।
তারা হলেন ভূমদক্ষিণ গ্রামের মহিদ হোসেন (২৮) ও রায়হান উদ্দিন (২৭)।
এসআই সুপ্রভাত মন্ডল জানান, রোববার বিকেল ৪টার দিকে ভূমদক্ষিণ বাজারে অভিযান চালান হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তলসহ দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়।
‘আটক ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পর তাদেরকে সিঙ্গাইর থানায় সোপর্দ করা হবে।’
