লক্ষ্মীপুরে অস্ত্রসহ ৪ যুবক আটক
লক্ষ্মীপুর সদরে অস্ত্র ও গুলিসহ চার যুবককে আটক করেছে র্যাব।
রোববার সকালে চন্দ্রগঞ্জ থানার আলাদাদপুর গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে জানান লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক নরেশ চাকমা।
আটককৃতরা হলেন ওই গ্রামের মো. মনির হোসেন (৩২), সাইফুল ইসলাম (১৯), মনোহরপুর গ্রামের ফাহাদ বিন আব্দুল আজিজ (২০) ও জাহিদ হাসান জনি (১৯)
র্যাব কর্মকর্তা জানান, গোপন খবর পেয়ে র্যাবের একটি দল অভিযান চালিয়ে অস্ত্রসহ এই চারজনকে আটক করে। তাদের কাছ থেকে তিনটি দেশীয় এলজি ও ৪ রাউন্ড গুলি পাওয়া গেছে।
