২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে এইচএসসিতে পরীক্ষার্থী ৬২ হাজার

বরিশাল শিক্ষা বোর্ডে এ বছরের উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ৬২ হাজার ৪৮১ জন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 12:55 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী ৫ হাজার ৮৮১ জন বেশি।

রোববার এইচএসসি পরীক্ষায় সরকারি বরিশাল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, মোট পরীক্ষার্থীদের মধ্যে ২৯ হাজার ৮০২ জন ছাত্র এবং ৩২ হাজার ৬৭৯ জন ছাত্রী রয়েছে। এ বছর বিভাগের মোট ৩১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ১০৯টি কেন্দ্র রাখা হয়েছে।

বিজ্ঞান বিভাগে ৯ হাজার ৫৭৩ জন, মানবিক বিভাগে ৩১ হাজার ৮৮২ এবং ব্যবসায় শিক্ষায় ২১ হাজার ২৬ জন ছাত্র ছাত্রী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে।