২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ডাকাত সন্দেহে আটক ৬

সিলেট শহরের একটি আবাসিক হোটেল থেকে সন্দেহভাজন ছয় ‌‌‌‌ডাকাতকে আটক করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 08:40 AM

Updated : 20 Aug 2022, 12:21 PM

কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, শনিবার রাত ১টার দিকে নগরীর হোটেল ‘মজলিস’ থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- মোহাম্মাদ নিজাম, রুবেল মিয়া, মো. নাসিম মিয়া, মো. সুহেল, সোহেল মিয়া ও মো. জসিম মিয়া। তাদের বাড়ি কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায়।

ওসি বলেন, ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবরে ওই হোটেলে অভিযান চালায় পুলিশের একটি দল। সেখান থেকে গ্রিল কাটার, রামদাসহ ওই ছয়জনকে আটক করা হয়।

আটকরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশের সন্দেহ।