২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

জয়পুরহাট শহরের কালেক্টরেট মাঠ এলাকায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে এক স্কুলছাত্র মারা গেছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 01:56 AM

Updated : 20 Aug 2022, 12:21 PM

শনিবার রাত ১০টার দিকে ছুরিকাহত রবিউল ইসলাম বাবুকে (১৫) ঢাকা নেওয়ার পথে মারা যায় বলে সদর থানার ওসি ফরিদ হোসেন জানান।

বাবু শহরের আরাফাত নগর এলাকার বেলাল হোসেনের ছেলে ও স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবু শনিবার সকালে বাড়ির পাশের কালেক্টরেট মাঠ দিয়ে ব্যক্তিগত কাজে শহরে যাচ্ছিল। এ সময় চার-পাঁচ সন্ত্রাসী তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারপিট করে এবং ধারালো অস্ত্র দিয়ে বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা বাবুকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে প্রথমে তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি ফরিদ হোসেন বলেন, পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।