নিখোঁজের ৪ দিন পর পাবনায় শিক্ষার্থীর লাশ উদ্ধার
নিখোঁজের চার দিন পর পাবনা সদর উপজেলায় এক মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেল ৫টার দিকের মালঞ্চি গ্রাম থেকে মনিরুজ্জামান মনির (২৫) লাশ উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান।
চরতারাপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মনি পাবনা আলিয়া মাদ্রাসায় বিএ (সম্মান) পড়ছিলেন।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মনি গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। শনিবার বিকেলে মালঞ্চি এলাকায় একটি বাড়ির গোয়ালঘরের পেছনে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
“ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।”
পুলিশ ‘তদন্তের স্বার্থে’ আটককৃতদের নাম প্রকাশ করেনি।
