২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অনুপ্রবেশ: ২৯ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি

অনুপ্রবেশের দায়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকা থেকে আটক ২৯ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 04:55 PM

Updated : 25 Jul 2022, 09:23 PM

শনিবার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয় বলে জানান বিজিবি কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার।

এর আগে বেতবুনিয়া বাজার ও তমব্রু পশ্চিমকূল এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয় বলে জানান তিনি।

বিজিবি কর্মকর্তা ইমরান বলেন, শুক্রবার রাতে বিভিন্ন সময়ে অনুপ্রবেশ করে বেতবুনিয়া বাজার ও তমব্রু পশ্চিমকূল এলাকায় বিচ্ছিন্নভাবে অবস্থান করছিল এই রোহিঙ্গারা।

“বিজিবির টহল দলের সদস্যরা তাদের দেখতে পেয়ে আটক করে। পরে বেলা আড়াইটার দিকে ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়।”