২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যক্ষ লাঞ্ছিত, আশুলিয়ায় মহাসড়ক অবরোধ

ঢাকার সাভারের আশুলিয়ায় পরমাণু শক্তি কমিশন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিতের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 04:15 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার গণকবাড়ি এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছে ওই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষক-শিক্ষার্থীরা জানান, পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা এম কে মামুনের স্ত্রী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত শিক্ষিকা মুশফিকা মঞ্জুরীকে অধ্যক্ষের আসনে বসাতে বেশ কিছুদিন ধরেই পাঁয়তারা চলছিল।

এ ঘটনার জের ধরেই শনিবার ভোরে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় পরমানু শক্তি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা এম কে মামুন কলেজেরে অধ্যক্ষ জালাল উদ্দিন আহমেদকে লাঞ্ছিত করা হয়।

এদিকে সকালে অধ্যক্ষকে লাঞ্ছিতের খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বিক্ষোভ দেখায়।

এ ঘটনায় ক্লাস বর্জন ও পরীক্ষা স্থগিত করে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষকরা।

আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানিয়েছেন, এক পর্যায়ে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে বলে ।

পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিলে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে বিচার না হলে আন্দোলন অব্যাহত রাখবে বলে জানিয়েছে বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা।

অধ্যক্ষ জালাল উদ্দিন আহমেদ বলেন, `আমি ২০১২ সালের পহেলা ফেব্রুয়ারি থেকে এ বিদ্যালয়ে অধ্যক্ষ হিসেবে কাজ করছি। বর্তমান কমিটির সাথে ৪ বছর ধরে কাজ করে বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়ন করেছি।

‘একটি চক্র বিষয়টি নিয়ে ষড়যন্ত্র করে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।’ 

এ ব্যাপারে বৈজ্ঞানিক কর্মকর্তা এম কে মামুনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।