২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 02:42 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে মাদারীপুর সদর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান।

নিহত হাসান হাওলাদার (৩০) উপজেলার হুগলি গ্রামের মাহমুদ হাওলাদারের ছেলে।

গুলিবিদ্ধ আরও দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

ওসি বলেন, বৃহস্পতিবার ভোটের পর কুনিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাহেব আলী হাওলাদারের কর্মী-সমর্থকদের সঙ্গে সাবেক চেয়ারম্যান ইসমাইল হাওলাদারের সমর্থদের সংঘর্ষ হয়।

“এতে হাসানসহ সাত জন গুলিবিদ্ধ হয়। তাদের প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।”

পুরনো খবর:

মাদারীপুরে ভোট পরবর্তী সংঘাতে গুলিব্দ্ধি ৭