সুন্দরগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনের ফল
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫ জন, বিএনপির ২ জন, জামায়াতে ইসলামীর ২ জন ও স্বতন্ত্র ৩ প্রার্থী নির্বাচিত হয়েছেন।
উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা হাসিবুল আলম সাংবাদিকদের নির্বাচনের ফল জানিয়েছেন।
নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন তারাপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী মো. আমিরুল ইসলাম (মোটর সাইকেল), ৮ হাজার ৬৩৯ ভোট।
বেলকা ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী মো. ইব্রাহিম খলিলউল্লা (দুটি পাতা), ৩ হাজার ৫০৩ ভোট।
সর্বানন্দ ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুবুর রহমান (চশমা), ৫ হাজার ৬৪ ভোট।
সোনারায় ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের সৈয়দ বদরুল আহসান সেলিম (নৌকা), ৫ হাজার ১৫৮ ভোট।
দহবন্দ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের গোলাম কবীর (নৌকা) ৩ হাজার ৩২৭ ভোট।
ছাপড়হাটি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের কনক কুমার গোস্বামী (নৌকা), ৫ হাজার ৯৩৫ ভোট।
ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মোখলেছুর রহমান (নৌকা), ৩ হাজার ৪৬৯ ভোট।
শ্রীপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মো. শহীদুল ইসলাম (নৌকা), ৮ হাজার ৬১৮ ভোট।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদে বিএনপির মো. নজমুল হুদা (ধানের শীষ), ৭ হাজার ২৪৮ ভোট।
কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদে বিএনপির মো. মোনোয়ারুল ইসলাম (ধানের শীষ), ৫ হাজার ৯৮ ভোট।
রামজীবন ইউনিয়ন পরিষদে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান (চশমা), ৩ হাজার ৫২০ ভোট।
শান্তিরাম ইউনিয়ন পরিষদে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মো. ছামিউল ইসলাম (মোটরসাইকেল), ৪ হাজার ৩৬৪ ভোট।
