২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ সদরে আ. লীগ ৬, বিএনপি ২

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জ সদরের ১০টি ইউনিয়নের মধ্যে নয়টির ফলাফলে চেয়ারম্যান পদে ছয়টিতে আওয়ামী লীগ ও দুইটিতে বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 06:33 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

কাওয়াকোলা ইউনিয়নে একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত থাকায় ফলাফল স্থগিত রাখা হয়েছে।

এছাড়া সীমানা জটিলতার কারণে সয়দাবাদ ইউনিয়নে নির্বাচন স্থগিত রয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা পরিষদের নিয়ন্ত্রণ কক্ষে উপজেলা নির্বাচন সমন্বয়কারী ব্রেনজং চাম্বু গং ফল ঘোষণা করেন।

নির্বাচনে বিজয়ীরা হলেন বাগবাটি ইউনিয়নে আওয়ামী লীগের তালুকদার জাহাঙ্গীর আলম, কালিয়া হরিপুরে আওয়ামী লীগের আব্দুস সবুর, মেছড়ায় আওয়ামী লীগের আব্দুল মজিদ, খোকসাবাড়িতে আওয়ামী লীগের রাশিদুল ইসলাম, ছোনগাছায় আওয়ামী লীগের শহিদুল আলম, রতনকান্দিতে আওয়ামী লীগের গোলাম মোস্তফা খোকন নির্বাচিত হয়েছেন।

বহুলী ইউনিয়নে বিএনপির রহুল আমিন, শিয়ালকোলে বিএনপির আব্দুল মান্নান বিজয়ী হয়েছেন।

কাওয়াকোলা ইউনিয়নের বড় কয়রা কমিউনিটি ক্লিনিকের অস্থায়ী কেন্দ্রে ভোট ছিনতাইয়ের ঘটনায় নির্বাচন স্থগিত রাখা হয়েছে।

এখানে আওয়ামী লীগের আব্দুল আলিম ভুইয়া চার হাজার ৮১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহাদত হোসেন ঠাণ্ডু পেয়েছেন তিন হাজার ৯৩৭ ভোট। স্থগিত কেন্দ্রের ভোটার সংখ্যা এক হাজার ৩৬৭।