২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ৫টির ৩টিতে আ.লীগ জয়ী

দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে নীলফামারী সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে তিনটিতে আওয়ামী লীগ প্রার্থী, একটিতে আওয়ামী লীগ ‘বিদ্রোহী’ এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 01:53 AM

Updated : 12 Apr 2022, 01:45 AM

বৃহস্পতিবার রাতে নির্বাচন কন্ট্রোল রুম থেকে বেসরকারিভাবে স্ব-স্ব ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন।

পঞ্চপুকুর ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা আলমগীর মো. রুহুল ইসলাম জানান, পঞ্চপুকুর পরিষদের চেয়ারম্যান পদের আওয়ামী লীগ প্রার্থী হবিবর রহমান সরকার (নৌকা) ৪ হাজার ৩৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘আওয়ামী লীগের বিদ্রোহী’ প্রার্থী নাজমুল হক (আনারস) পান ২ হাজার ৭৪২ ভোট  পেয়েছেন।

এদিকে লক্ষ্মীচাপ ও পলাশবাড়ি ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা জানান, লক্ষীচাপ ইউনিয়নে ৫ হাজার ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান (আনারশ)। ৩ হাজার ৯৫৯ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাবু শ্যাম চরণ রায় (মোটরসাইকেল)।

পলাশবাড়ি ইউনিয়নে ৪ হাজার ৬১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মমতাজ আলী প্রামানিক (নৌকা)। ৩ হাজার ১৯০ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিএনপি প্রার্থী জগদীশ চন্দ্র (ধানের শীষ)।

গোড়গ্রাম  ও চওড়া বড়গাছা  ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা আব্দুল ওয়াহেদ মন্ডল ওই দুই ইউনিয়নের ফলাফল ঘোষণা করেন।

গোড়গ্রাম ইউনিয়নে ৬ হাজার ৮৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী রেয়াজুল ইসলাম (নৌকা। এখানে তার নিকটতম ছিলেন জামায়ত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান। তিনি মোটর সাইকেল প্রতীক নিয়ে ৫ হাজার ১৪৫ ভোট পান।

চওড়া বড়গাছা ইউনিয়নে ৫ হাজার ৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশারফ হোসেন (আনারশ)। তার নিকটতম ছিলেন আওয়ামী লীগ প্রার্থী জুলফিকার আলী ভুট্টু (নৌকা)। তিনি ৩ হাজার ৯৯৬ ভোট পান।