২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় আ.লীগের ৪, বিএনপির ২ প্রার্থী জয়ী

ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় পাবনার ফরিদপুর ও ভাঙ্গুড়া উপজেলার ইউপি নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 01:44 AM

Updated : 12 Apr 2022, 01:45 AM

ফরিদপুর উপজেলা

ফরিদপুর উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের চার ও বিএনপির দুই প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার উপজেলা রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। 

ডেমরা ইউনিয়নে আওয়ামী লীগের মাফুজুর রহমান ৪ হাজার ৪৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘বিএনপির বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম পেয়েছেন ৪ হাজার ১৭ ভোট।

পুংগলী ইউনিয়নে আওয়ামী লীগের আমিনুর রহমান ৫ হাজার ৮৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির জাহিদুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ২ শত ২৭ ভোট।

ফরিদপুর ইউনিয়নে আওয়ামীলীগের সরোয়ার হোসেন ৪ হাজার ৭৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘জামায়াতের’ স্বতন্ত্র প্রার্থী রবিউল করিম পেয়েছেন ৩ হাজার ৬৮৩ ভোট।

হাদল ইউনিয়নে আওয়ামী লীগের সেলিম রেজা ৭ হাজার ৬৩৬ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৮০ ভোট।

বৃলাহিড়ীবাড়ি ইউনিয়নে বিএনপির জাহাঙ্গীর আলম ৩ হাজার ৩৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জাহিদুল ইসলাম ২ হাজার ৫ শত ৮০ ভোট পেয়েছেন।

বনওয়ারীনগর ইউনিয়নে বিএনপির মো. জিয়াউর রহমান ১ হাজার ৯১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী নুরুল ইসলাম পেয়েছেন ৫৬৪ ভোট।

ভাঙ্গুড়া উপজেলা

ভাঙ্গুড়া উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে ৩টিতে আওয়ামী লিগের প্রার্থী ও একটিতে বিএনপি সমর্থিত প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোকাদ্দেস আলী।

পার ভাঙ্গুড়া ইউনিয়নে আওয়ামী লীগের হেদায়েতুল হক ৫ হাজার ৫ শত ৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইসমাইল হোসেন পেয়েছেন ৪ হাজার ৩ শত ৭ ভোট।

দিলপাশার ইউনিয়নে আওয়ামী লীগের অশোক কুমার ঘোষ ৪ হাজার ৫ শত ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সাইফুল ইসলাম খান পেয়েছেন ৩ হাজার ৪ শত ৪৯ ভোট।

খানমরিচ ইউনিয়নে আওয়ামী লীগের আসাদুর রহমান ৬ হাজার ৯ শত ৪৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আব্দুল আলীম পেয়েছেন ৩ হাজার ৫ শত ৩৬ ভোট।

অষ্টোমনিশা ইউনিয়নে বিএনপির মো. আয়নুল হক ৫ হাজার ৩ শত ৭১ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ওয়াহেদ আলী পেয়েছেন ৫ হাজার ৩ শত ২০ ভোট।