লালমনিরহাটে ইউপিতে নির্বাচিত যারা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১১টি ও পাটগ্রাম উপজেলার ১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান ও পাটগ্রাম উপজেলা নির্বাচন অফিসার আফতাবুজ্জামান নিজ নিজ এলাকার ইউনিয়নের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী নির্বাচনে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে আবু হেনা মোস্তফা জামাল সোহেল, গড্ডিমারী ইউনিয়নে ডা. অতিয়ার রহমান, সিঙ্গিমারী ইউনিয়নে মনোয়ার হোসেন দুলু, সিন্দুর্না ইউনিয়নে নুরুল আমিন, পাটিকাপাড়া ইউনিয়নে সফিউল আলম রোকন, নওদাবাস ইউনিয়নে অশ্বিনী কুমার বসুনিয়া, ভেলাগুড়ি ইউনিয়নে মহির উদ্দিন, ফকিরপাড়া ইউনিয়নে নুর ইসলাম নির্বাচিত হয়েছেন। এরা সবাই আওয়ামী লীগের প্রার্থী ছিলেন।
এছাড়া ডাউয়াবাড়ী ইউনিয়নে রেজ্জাকুল ইসলাম কায়েদ, সানিয়াজান ইউনিয়নে আব্দুল গফুর, টংভাংগা ইউনিয়নে আতিয়ার রহমান আতি ও পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নে কামাল উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
