২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জের ২০টি ইউনিয়নের ফল ঘোষণা

কিশোরগঞ্জে ২০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ১২জন চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 12:35 AM

Updated : 20 Aug 2022, 12:21 PM

এছাড়া চারটিতে বিএনপি প্রার্থী এবং আ. লীগ বিএনপির দুজন করে বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার কটিয়াদী উপজেলার ৯টি ও বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের  নির্বাচনের ফলাফল জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জরুল আলম।

কটিয়াদী উপজেলায় আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা হচ্ছেন, বনগ্রাম গ্রাম ইউনিয়নে মো. কামাল হোসেন মিলন, সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নে মো. আবুল কাশেম আকন্দ, মসুয়া ইউনিয়নে মো. ইদ্রিছ আলী, মুমুরদিয়া ইউনিয়নে সাইদুজ্জামান, ও লোহাজুড়ি ইউনিয়নে মো. আতাহার উদ্দিন ভুইয়াঁ।

আচমিতা ইউনিয়নে জয়লাভ করেছেন বিএনপির মাহবুবুর রহমান বাচ্চু।

এছাড়া করগাও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি ‘বিদ্রোহী’) শরাফ উদ্দিন লস্কর ও চান্দপুর ইউনিয়নে মো. মাহতাব উদ্দিন এবং জালালপুর ইউনিয়নে (‘আ.লীগ বিদ্রোহী’) মো. হাবীবুর রহমান রুস্তম নির্বাচিত হয়েছেন।

অপর দিকে বাজিতপুর উপজেলায় আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা হচ্ছেন, হিলচিয়া ইউনিয়নে মাজহারুল হক নাহিদ, পিরিজপুর ইউনিয়নে মো. জাফর ইকবাল, মাইজচর ইউনিয়নে তৈয়বুর রহমান, গাজীরচর ইউনিয়নে মো. জুয়েল মিয়া, দিলালপুর ইউনিয়নে মো. গোলাম কিবরিয়া নভেল, কৈলাগ ইউনিয়নে মো. গোলাম কিবরিয়া।

বিএনপির বিজয়ী প্রার্থীরা হচ্ছেন, হুমাইপুর ইউনিয়নে মো. মানিক মিয়া, সরারচর ইউনিয়নে মো. মহসীন মিয়া ও হালিমপুর ইউনিয়নে মো. কাজল ভুইয়া।

বলিয়াদী ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) মো. শফি উদ্দিন জয়ী হয়েছেন।

দিঘীরপাড় ইউনিয়নে আওয়ামী লীগের আমিন মো. ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।