২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় দুটিতে আ. লীগ ও দুটিতে ‘বিদ্রোহী’

চুয়াডাঙ্গা সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটিতে আওয়ামী লীগ প্রার্থী এবং বাকী দুটিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 12:07 AM

Updated : 12 Apr 2022, 01:45 AM

বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ নির্বাচনের এসব বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ইসলাম উদ্দীন (আনারস প্রতীক) ৬ হাজার ৮৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী (ধানের শীষ প্রতীক) আব্দুল মজিদ পেয়েছেন ৪ হাজার ২৭৫ ভোট।

মোমিনপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আ.লীগের বিদ্রোহী) গোলাম ফারুক জোয়ার্দ্দার (ঘোড়া প্রতীক) ৪ হাজার ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী (নৌকা প্রতীক) শেফালী খাতুন পেয়েছেন ৩ হাজার ১২৫ ভোট।

কুতুবপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আলী আহমেদ হাসানুজ্জামান (নৌকা প্রতীক) ৭ হাজার ৬৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ( আ.লীগ বিদ্রোহী) প্রার্থী সাখাওয়াত হোসেন (আনারস প্রতীক) পেয়েছেন ৫ হাজার ৫৪২ ভোট।

পদ্মবিলা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবু তাহের বিশ্বাস (নৌকা প্রতীক) ৫ হাজার ৮১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী সেলিম মল্লিক (আনারস প্রতীক) পেয়েছেন ৪ হাজার ৫৭০ ভোট।