২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ১৮টিতে আ.লীগ, ২টিতে জাসদ

কুষ্টিয়ার দুই উপজেলার ২০ ইউনিয়নের মধ্যে ১৮টিতে আওয়ামী লীগ ও ২টিতে জাসদের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 11:53 PM

Updated : 20 Aug 2022, 12:19 PM

বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান সাংবাদিকদের জানান, দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নের সব কটিতেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছেন।

তারা হলেন দৌলতপুর সদর ইউনিয়নে মহিউল ইসলাম মহি, হোগলবাড়িয়া ইউনিয়নে সেলিম চৌধুরী, প্রাগপুর ইউনিয়নে আশরাফুজ্জামান, রামকৃষ্ণপুর ইউনিয়নে সিরাজ মণ্ডল, আড়িয়া ইউনিয়নে সাইদ আনছারী বিপ্লব, খলিশাকুণ্ডি ইউনিয়নে সিরাজুল ইসলাম, মথুরাপুর ইউনিয়নে সরদার হাসিমুদ্দিন হাসু, ফিলিপনগর ইউনিয়নে ফজু কবিরাজ, চিলমারী ইউনিয়নে সৈয়দ আহমেদ, মরিচা ইউনিয়নে শাহ আলমগীর, রিফায়েতপুর ইউনিয়নে জামিরুল ইসলাম বাবু, পিয়ারপুর ইউনিয়নে আবু ইউসুফ লালু, বোয়ালিয়া ইউনিয়নে মহিউদ্দিন বিশ্বাস ও আদাবাড়িয়া ইউনিয়নে মকবুল হোসেন।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শান্তিমনি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ উপজেলায় আওয়ামী লীগের চার বিজয়ী প্রার্থী হলেন মোকারিমপুর ইউনিয়নে আব্দুস সামাদ, বাহিরচর ইউনিয়নে রওশন আরা সিদ্দিকী, ধরমপুর ইউনিয়নে শাহাবুল আলম লালু ও জুনিয়াদহ ইউনিয়নে শাহেদ আহমেদ শওকত।

জাসদের বিজয়ী দুই প্রার্থী হলেন চাঁদগ্রাম ইউনিয়নে আব্দুল হাফিজ তপন ও বাহাদুরপুর ইউনিয়নে আশিকুর রহমান ছবি।