২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ১১টি আ.লীগ, ২টিতে বিএনপি

দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে চাঁদপুরে ১৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৪টির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 11:48 PM

Updated : 12 Apr 2022, 01:44 AM

এর মধ্যে আওয়ামী লীগ ১১টি ও বিএনপি ৩টিতে জয়লাভ করেছে বলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান জানিয়েছেন।

চাঁদপুর সদর উপজেলায় ১২টি ইউনিয়নের মধ্যে ১০টিতে আওয়ামী লীগ এবং ২টিতে বিএনপি জয়ী হয়েছে। হাইমচরে উপজেলায় ৬টি ইউনিয়নের মধ্যে ৪টিতে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়েছে।

চাঁদপুরে সদরে নৌকা প্রতীক নিয়ে বিষ্ণুপুর ইউনিয়নে মো. নাছির উদ্দিন খান শামীম, তরপুরচন্ডী ইউনিয়নে ইমাম হাসান রাসেল গাজী, হানারচর ইউনিয়নে আব্দুল সাত্তার রাঢ়ী, বাগাদী ইউনিয়নে বেলায়েত হোসেন গাজী বিল্লাল, রামপুর ইউনিয়নে আল মামুন পাটোয়ারী, আশিকাটি ইউনিয়নে বিল্লাল হোসেন পাটোয়ারী, ইব্রাহিমপুর ইউনিয়নে মো. কাসেম খান, রাজরাজেশ্বর ইউনিয়নে মো. হযরত আলী জয়ী হয়েছেন।

ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হয়েছেন শাহমাহমুদপুর ইউনিয়নে স্বপন মাহমুদ ও মৈশাদী ইউনিয়নে মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।

চাঁদপুর সদরে চান্দ্রা ইউনিয়নের ৯টি কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত এবং কল্যাণপুর ইউনিয়নের ৯টি কেন্দ্রের একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় এই দুটি ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়নি।

নৌকা প্রতীক নিয়ে হাইমচরে আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নে মনির আহমেদ দুলাল পাটওয়ারী, গাজীপুর ইউনিয়নে হাবিবুর রহমান গাজী, হাইমচর ইউনিয়নে মো. শাহাদাত হোসেন সরকার, নীলকমল ইউনিয়নে সালাউদ্দিন আহমেদ।

আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ৯টি কেন্দ্রের মধ্যে ১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত এবং চরভৈরবী ইউনিয়নের ৯টি কেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় এই ইউনিয়নের ফলাফল স্থগিত রাখা হয়েছে।