গোপালগঞ্জে ২০টিতে আ.লীগ, ১টিতে ‘আ.লীগের বিদ্রোহী’
গোপালগঞ্জ সদর উপজেলার ২১ ইউনিয়নের মধ্যে ২০টিতে আওয়ামী লীগের প্রার্থী এবং ১টিতে ‘আওয়ামী লীগের বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা অপূর্ব কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, পাইককান্দি ইউনিয়নে আওয়ামী লীগের এস এম শাহজাহান, মাঝিগাতীতে কাজী মনোয়ার হোসেন মন্টু, নিজড়ায় আজিজুর রহমান, গোপীনাথপুরে আমিনুল হক শরীফ লাচ্চু, জালালাবাদে এম সুপারুল হক টিকে, চন্দ্রদীঘলিয়ায় বি এম ওবায়দুর রহমান এবং উরফি ইউনিয়নে ‘আওয়ামী লীগের বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী মো. ইকবাল হোসেন গাজী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এছাড়া আওয়ামী লীগের ১৪ প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আগেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তারা হলেন লতিফপুর ইউনিয়নে ফকরুল ইসলাম, দুর্গাপুরে মো. নাজিব আহম্মেদ নাজিব, বোড়াশীতে এম এম মনির আহম্মেদ ননী, কাঠিতে মো. বাচ্চু শেখ, কাজুলিয়ায় মাখনলাল দাস, গোবরায় শফিকুর রহমান চৌধুরী টুটুল, শুকতাইলে মো. শহিদুল ইসলাম, হরিদাসপুরে মুন্সি মকিদুজ্জামান, করপাড়ায় সিকদার শাহ সুফিয়ান, বৌলতলীতে সুকান্ত বিশ্বাস, সাতপাড়ে সুজিৎ মণ্ডল, সাহাপুরে সুবোধচন্দ্র হীরা, রঘুনাথপুরে শ্রীবাস বিশ্বাস ও উলপুরে মো. কামরুল হাসান বাবুল মোল্লা।
