২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৫টিতে আ.লীগ বিদ্রোহী জয়ী

সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় ১৩টি ইউনিয়নের মধ্যে চারটিতে আওয়ামী লীগ, পাঁচটিতে আওয়ামী লীগের বিদ্রোহী, দুইটিতে বিএনপি ও দুইটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 10:46 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

বৃহস্পতিবার রাতে সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম এ তথ্য দেন।

গোয়াইনঘাটের সাত ইউনিয়নের তিনটিতে আওয়ামী লীগ, দুইটিতে বিএনপি ও দুটিতে আওয়ামী লীগ ও বিএনপি বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বিজয়ী আওয়ামী লীগ প্রার্থীরা হলেন, আলীরগাঁও ইউনিয়নে গোলাম কিবরিয়া হেলাল, নন্দিরগাঁওয়ে কামরুল হাসান আমিরুল ইসলাম, ফতেহপুরে আমিনুর রশীদ চৌধুরী।

বিএনপির প্রার্থীদের মধ্যে রুস্তমপুরে শাহাব উদ্দিন ও তোয়াকুল ইউনিয়নে খালেদ আহমদ বিজয়ী হয়েছেন।

এছাড়া পশ্চিম জাফলং ইউনিয়নের বিএনপির বিদ্রোহী প্রার্থী হোসেন আহমদ এবং পুর্ব জাফলংয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লুৎফুর রহমান লেবু নির্বাচিত হয়েছেন।

এদিকে কোম্পানীগঞ্জের  ছয়টি ইউনিয়নে চারটিতে আওয়ামী লীগের বিদ্রোহী, একটিতে আওয়ামী লীগ ও একটিতে বিএনপি বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে উত্তর রণিখাই ইউনিয়নে ফরিদ উদ্দিন, দক্ষিণ রণিখাইয়ে রোকন উদ্দিন, তেলিখালে কাজী আব্দুল ওদুদ আলফু মিয়া ও ইছাকলসে কুটি মিয়া নির্বাচিত হয়েছেন।

এছাড়া পশ্চিম ইসলামপুরে আওয়ামী লীগের শাহ জামাল উদ্দিন ও পূর্ব ইসলামপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী বাবুল মিয়া বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।