কোটালীপাড়ার ১০ ইউনিয়নে নৌকার জয়
গোপালগঞ্জের কোটালীপাড়ার ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কোটালীপাড়া উপজেলা নির্বাচন অফিসার হাচান উদ্দিন জানিয়েছেন, কলাবাড়ী ইউনিয়নে মাইকেল ওঝা, সাদুল্লাপুরে ভীম চন্দ্র বাড়ৈ, রামশীলে খোকন চন্দ্র বালা,বান্ধাবাড়ীতে মহব্বত আলী গোলদার, আমতলীতে মো. হান্নান শেখ, কুশলায় মো. কামরুল ইসলাম বাদল, রাধাগঞ্জে অমৃত লাল হালদার, শুয়াগ্রামে মনিন্দ্র নাথ হালদার ও কান্দিতে উত্তম কুমার বাড়ৈ জয়ী হয়েছেন।
পিঞ্জুরী ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবু ছাইদ শিকদার আগেই নির্বাচিত হন বলে জানান ওই কর্মকর্তা ।
বৃহস্পতিবার নির্বাচনের দ্বিতীয় দফায় এসব ইউপিতে ভোটগ্রহণ করা হয়। এবারই প্রথম ইউপি চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করা হচ্ছে।
