২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় মাদ্রাসা সুপারকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক মাদ্রাসা সুপারকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে একই মাদ্রাসার নৈশ প্রহরীর বিরুদ্ধে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 07:07 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

নিহত বাবুল আক্তার (৪৬) উপজেলার নুরনগর মহিলা দাখিল মাদ্রাসার সুপার।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শ্যামনগর থানার ওসি এনামুল হক।

ঘটনার পর পলাতক রয়েছেন নৈশ প্রহরী আবুল কালাম গাজী।

ওসি এনামুল বলেন, “মাদ্রাসা ছুটির পর বাড়ি যাওয়ার পথে আবুল কালাম গাজী দা দিয়ে কুপিয়ে বাবুল আক্তারকে হত্যা করে। কালামকে দপ্তরি হিসেবে চাকরি দিয়ে তাকে নৈশ প্রহরীর কাজ করাতেন বাবুল।

“সম্প্রতি দপ্তরি পদে আরেক জনকে নিয়োগ দেওয়ায় ক্ষিপ্ত কালাম মাদ্রাসা সুপারকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।”

লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।