২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাউবির এসএসসির ফল প্রকাশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের এসএসসির দ্বিতীয় বর্ষের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। পাশের হার ৭৩ দশমিক ৪৬ শতাংশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 06:23 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মো. আবুল কাসেম শিখদার জানান, দ্বিতীয় বর্ষে মোট ৪৬ হাজার ৭৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ৩৪ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী পাশ করেছে।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৮ হাজার ৩৭৭ জন ছাত্র এবং ১৫ হাজার ৯৮৭ জন ছাত্রী রয়েছেন।

কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ১৫ জন এ+,  ৩ হাজার ৮৫৪ জন এ, ৯ হাজার ১৭৯ জন এ-, ১০ হাজার ৯২৪ জন বি, ৯ হাজার ৯২৮ জন সি এবং ৪৬৪ জন ডি গ্রেড পেয়েছেন।

১ম ও ২য় বর্ষের ফলাফল exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে। SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার জন্য bou<space>student ID (11digits without any space, for example 13010810001) লিখে বাংলালিংক-এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এ SMS পাঠাতে হবে।