২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় কভার্ডভ্যানের ধাক্কায় এসআই নিহত

খুলনার দৌলতপুরে কভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশের এক উপ পরিদর্শক নিহত হয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 04:45 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

বৃহস্পতিবার দৌলতপুর ক্লাবের সামনে খুলনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (খালিশপুর জোন) এস এম কামরুজ্জামান জানান

নিহত অঞ্জন কুমার সরকার (৫০) দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরগুনা সদর থানার গাবতলী গ্রামের গৌর সরকারের ছেলে।

সহকারী কমিশনার বলেন, এসআই অঞ্জন মামলা তদন্তের জন্য যাচ্ছিলেন। থানা থেকে বের হয়ে দৌলতপুর ক্লাবের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আকিজ গ্রুপের একটি কভার্ড ভ্যান তার মোটরসাইকেলে ধাক্কা দেয়।

“এতে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত অঞ্জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

দুর্ঘটনার পর পুলিশ চালকসহ কভার্ড ভ্যানটি আটক করেছে।