২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডি.লিট পাচ্ছেন হাসান আজিজুল হক ও সেলিনা হোসেন

বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও সেলিনা হোসেনকে ডি.লিট ডিগ্রি দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 11:55 PM

Updated : 11 Oct 2022, 08:01 PM

আগামী সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে তাদের এই ডিগ্রি দেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন।

উপাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসান আজিজুল হক ও সেলিনা হোসেন দুইজনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাংলা সাহিত্যে এই দুইজনের অবদান শুধু দেশেই নয়, সারাবিশ্বে স্বীকৃত। দেশ-বিদেশ থেকে তারা নানা পুরস্কার ও পদকে ভূষিত হচ্ছেন।

Image
বাংলা একাডেমীকেই অন্য জায়গায় সরিয়ে নেয়া যায়: হাসান আজিজুল হক

বাংলা একাডেমীকেই অন্য জায়গায় সরিয়ে নেয়া যায়: হাসান আজিজুল হক

“অবদানের স্বীকৃতিস্বরূপ মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৪৬৪তম সিন্ডিকেট সভায় তাদের ডিলিট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।”

হাসান আজিজুল হক ১৯৬০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং ১৯৭৩ সালে একই বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন।

তিনি ১৯৯৯ সালে একুশে পদক লাভ করেন। বর্তমান অবসর জীবনযাপন করছেন।

‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পগ্রন্থ, ‘আগুনপাখি’ উপন্যাস তার বহুল প্রচারিত সাহিত্যকর্ম।

কথাসাহিত্যিক সেলিনা হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ১৯৬৮ সালে এমএ পাশ করেন। পরে বাংলা একাডেমিতে চাকরি করেন।

‘পোকামাকড়ের ঘরবসতি’, ‘গায়ত্রী সন্ধ্যা’, ‘যুদ্ধ’ প্রভৃতি তার বিশিষ্ট উপন্যাস। তার বিভিন্ন সাহিত্যকর্ম বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।