২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খেলার মাঠে যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় খেলার মাঠে এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 09:10 PM

Updated : 20 Aug 2022, 12:19 PM

বুধবার সন্ধ্যায় উপজেলার চাঁনকাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বেগমগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) জালাল আহম্মেদ।

নিহত নিপু (১৮) ওই গ্রামের শহরম বাড়ির আলমের ছেলে।

তিনি যুবলীগের কর্মী ছিলেন বলে জানান এসআই।

নিপুর মা নূর জাহান বলেন, “বুধবার বিকালে স্থানীয় খুরশিদা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে খেলা দেখতে যায় নিপু। সেখানে ১০/১২ জন সন্ত্রাসী তাকে পিটিয়ে আহত করে।”

আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

এসআই জালাল বলেন, নিপু কিছুদিন আগে বিএনপি থেকে যুবলীগে যোগ দেয়। বিষয়টি বিএনপি ও শিবিরের স্থানীয় নেতা-কর্মীরা মেনে নিতে পারেনি।

“এর জের ধরে বুধবার সন্ধ্যায় এ হামলা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।”