বাসচাপায় ত্রিশালের ইউএনও নিহত
বাসচাপায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
ত্রিশাল থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার সময় উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে।
রাশেদুল গাজীপুরের শ্রীপুর উপজেলায় গিয়াস উদ্দিনের ছেলে। তিনি ২৭ তম বিসিএসের মাধ্যমে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন।
ওসি বলেন, ইউএনও সরকারি কাজে মোটরসাইকেলে করে বইলর এলাকায় যাচ্ছিলেন। পথে ময়মনসিংহগামী পদ্মা গেইটলক পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে রাশেদুল ও মোটরসাইকেল চালক নছর উদ্দিন আহত হন।
তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মারা যান ইউএনও রাশেদুল।
দুর্ঘটনার পর বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
